সংগৃহীত ছবি
সারাদেশ

কারাগারে আ’লীগ নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি: বগুড়া জেলা কারাগারে নাশকতা মামলায় গ্রেফতার হওয়া শহিদুল ইসলাম রতন (৫৫) নামের ১ ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর ২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ২

মৃত ব্যক্তি, বগুড়া শহরের গোদারপাড়া দক্ষিণ পাড়ার মৃত কলিম উদ্দিনের ছেলে। তিনি বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

বগুড়া জেলা কারাগারের সুপার ফারুক আহমেদ বলেন, আ’লীগ নেতা শহিদুল ইসলাম রতন আগে থেকিই অসুস্থ ছিলেন। তার ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা ছিলো। সম্প্রতি তিনি কারাগারের মেডিকেল ওয়ার্ডে ছিলেন। এরপর সোমবার বিকেলে তাকে নেবুলাইজার দেওয়া হয়েছিলো। পরে রাতে ২টায় তিনি মারা যান।

আরও পড়ুন: স্ত্রীর গলাকেটে হত্যা চেষ্টা, আটক স্বামী

তিনি আরও বলেন, শহিদুল ইসলাম রতন ১ মাস আগে নাশকতা মামলায় গ্রেফতার হয়ে এই কারাগারে আসেন। এর পরে থেকে তাকে নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। পরে মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা