সংগৃহীত ছবি
সারাদেশ

আমুর গ্রেফতারে ঝালকাঠিতে আনন্দ মিছিল 

ঝালকাঠি প্রতিনিধি: ১৪ দলের সমন্বয় ও মুখপাত্র ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্য ও শিল্প মন্ত্রী আমির হোসেন আমুর গ্রেফতারে খবরে ঝালকাঠিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে আইনজীবী সমিতির সদস্যরা।

আরও পড়ুন: ফের মহাসড়কে শ্রমিকরা

স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের। বিশেষ করে আমুর দ্বারা বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি আওয়ামী লীগের অনেক বঞ্চিত নেতা-কর্মীরাও প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে।

বুধবার দুপুরে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এ খবর ঝালকাঠিতে ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মানুষ। বিকেলে জেলা আইনজীবী সমিতি চত্বরে আনন্দ মিছিল করে জেলা আইনজীবী সমিতির সদস্যরা।

এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। আইনজীবী ও বিএনপি নেতাকর্মীদের আমির হোসেন আমুর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তারা আমির হোসেন আমুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আনন্দ মিছিল শেষে বিএনপি নেতারা বলেন, আমির হোসেন আমু বিনা ভোটে এমপি হয়ে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন। তিনি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলাসহ অত্যাচার চালিয়েছেন। তিনি অবৈধভাবে অনেক টাকার মালিক হয়েছেন। আমুর ঝালকাঠির বাসা থেকে ৫ আগষ্ট রাতে যৌথবাহিনী পাঁচ কোটি টাকা উদ্ধার করেছে। বিএনপি নেতারা আমির হোসেন আমুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে জেলা যুবদল নেতাকর্মীরা শহরে একটি আনন্দ মিছিল বের করে। মিছিল শেষ স্থানীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম তুহিন ও শ্রমিক দলের আহবায়ক টিপু সুলতানসহ আরও অনেকে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা