সংগৃহীত ছবি
সারাদেশ

ফের মহাসড়কে শ্রমিকরা

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার মালেকের বাড়ি এলাকায় বকেয়া বেতনের দাবিতে টিএনজেড গ্রুপের শ্রমিকরা ৫৩ ঘণ্টা মহাসড়ক অবরোধের পর অবরোধ তুলে নেন তারা। তবে এর ঘণ্টাখানেক পর ফের মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

সোমবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ৩টায় ফের মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা।

আরও পড়ুন: চট্টগ্রামে জুতার গোডাউনে আগুন

শ্রমিকরা জানান, আশ্বাস নয়, আমরা আমাদের বেতন চাই।

তার আগে টানা ৫৩ ঘণ্টা মহাসড়ক অবরোধের পর দুপুর ২টায় তারা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এরপর বিকেল সোয়া ৩টায় আশ্বাস নয়, বেতনের দাবিতে তারা ফের মহাসড়ক অবরোধ করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান জানান, শ্রমিকরা অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। এর পরে বিকেল ৩.১৫ মি. ফের মহাসড়ক অবরোধ করেন তারা। শ্রমিকরা বলেন, তাদের বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছিলো। এখন তারা আর আশ্বাস মানছেন না। অধিকাংশ শ্রমিক বলেন, বকেয়া বেতনের টাকা যতক্ষণ হাতে পাবেন না ততক্ষণ পর্যন্ত এই মহাসড়ক অবরোধ থাকবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা