সারাদেশ

শ্রমিকদের ফের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা আবারও চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকেই তারা এ বিক্ষোভ শুরু করেন। এতে চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়ে মানুষ।

আরও পড়ুন: নিখোঁজ ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার

গাজীপুর শিল্প পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ শেষে চলে যান শ্রমিকরা। এরপর সোমবার সকাল ৯টা থেকে পুনঃরায় মহাসড়কের চক্রবর্তীতে অবরোধ করেন। এ সময় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় অর্ধেক শ্রমিক অক্টোবর মাসের বেতন পেয়েছেন। এখনো যারা বেতন পাননি তারা এই বিক্ষোভ করছেন।

এদিকে শ্রমিকদের দাবি, তাদের অনেকেই অক্টোবর মাসের বেতন পেলেও আন্দোলনে থাকা কেউই বেতন পাননি। এখন বেতন পেলে তারা সড়ক ছেড়ে যাবেন।

গাজীপুর মহানগরীর সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় ৪০ হাজার শ্রমিকের অক্টোবর মাসের বেতন বাকি ছিলো। বর্তমানে বেতনের দাবিতে (১৬ নভেম্বর) থেকে শ্রমিকরা বিক্ষোভ করে আসছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে অনেক শ্রমিকের মুঠোফোনে বেতনের টাকা পাঠায় কর্তৃপক্ষ। তারা বেতন পেয়ে
ঐ দিন সন্ধ্যা পৌনে ৮টায় শ্রমিকরা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেন।

আরও পড়ুন: মাদাগাস্কারে নৌকাডুবে ২৪ জন নিহত

এরপর শ্রমিকরা সড়ে গেলে চন্দ্রা-নবীনগর সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। তবে শুক্র ও শনিবার ঐ মহাসড়ক স্বাভাবিক থাকলেও ফের সড়ক অবরোধ করেন শ্রমিকরা।

এতে ঐ রুটে স্বাভাবিকভাবে যান চলাচল ব্যাহত হয়। এই পথের যাত্রীরা রিকশায় যাতায়াত করছেন। এ সময় উত্তরবঙ্গের দূরপাল্লার যানবাহন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর এবং কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক সড়ক দিয়ে ঢাকার সাথে যোগাযোগ রেখেছে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কিছু শ্রমিক বেতন পেয়েছেন। তবে অনেকে এখনো বেতন পাননি। এই কারণে সকাল থেকে সড়ক অবরোধ করে রাখায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা