সংগৃহীত ছবি
সারাদেশ

স্পিডবোট-ট্রলার সংঘর্ষে যুবদল নেতার মৃত্যু

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীতে স্পিডবোট-ট্রলারের সংঘর্ষে সদর যুবদলের যুগ্ম-আহবায়ক শান্ত আহমেদের (৩৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

আরও পড়ুন : নাতির হাতে দাদি খুন

শুক্রবার (১ নভেম্বর) রাত আড়াইটার দিকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শান্ত সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের উত্তর চরমশুরা গ্রামের বোরহান সরকারের পুত্র। তবে ঘটনাটি পূর্ব পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবি করেছে নিহত যুবদল নেতার পরিবার। আহতরা হলেন- শামিম (৩৫), শাহাদাত (৩৮), আশেক আলী (৫৫) ও মিন্টু।

আরও পড়ুন : সিরাজগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

মুন্সীগঞ্জস সদর হাসপাতালে আনার পর শান্তের মাথায় গুরুতর জখম পাওয়া যায় বলে জানান জরুরী বিভাগে দায়িত্বরত স্টাফরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পরবর্তীতে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে রাত আড়াইটার দিকে মৃত্যু হয় যুবদল নেতার।

এর আগে শনিবার রাত দশটার দিকে সদর উপজেলার আধারা ইউনিয়নের জাজিরা এলাকায় ঢাকা থেকে আসা স্পিডবোটের সাথে ওই এলাকায় অবস্থান করা ট্রলারের সংঘর্ষ হয়। এ সময় সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শান্ত আহমেদ (৩৫) গুরুতর আহত হন। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় যুবদল নেতা শান্ত আহমেদ।

আরও পড়ুন : ভোলায় ১৯টি কূপ খনন করা হবে

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, শুক্রবার রাত দশটার দিকে আধারা ইউনিয়নের জাজিরা এলাকায় ঢাকা থেকে আসা স্পিডবোটের সাথে ওই এলাকায় অবস্থান করা মাছ ধরা ট্রলারের সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হয়ে ওই যুবদল নেতার প্রাণ গেছে। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি পূর্বপরিকল্পিত হত্যাকান্ড দাবি করে নিহতের ছোট ভাই মামুন সরকার বলেন, আমার ভাই নদীতেই যায়নি। স্পিডবোটের সাথে ট্রলারের সংঘর্ষ হলে তার শরীর একটু হলেও ভেজা থাকতো। তাছাড়া তার বুকের পাজর ভেঙে গেছে, মাথায় ধারালো বস্তুর আঘাতের চিহ্ন আছে। আবার তাকে নদীর পার থেকে সাদা হাই-ক্স গাড়িতে করে হাসপাতালে আনা হয়েছে। এই গাড়ি কার, এত তাড়াতাড়ি কিভাবে ওখানে গাড়ি এলো?

মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহবায়ক দেওয়ান মজিবুর রহমান শনিবার সকালে শান্ত মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি জানি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শান্ত মারা গেছে। আমি ওর ওখানে যাচ্ছি পথমধ্যে আছি যাওয়ার পরে বিস্তারিত বলতে পারবো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা