সংগৃহীত ছবি
সারাদেশ

গাইবান্ধায় হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হ্যাকার চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক করে সরকারি অনুদানের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : সিরাজগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

গ্রেফতারকৃত হ্যাকাররা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের রহলা এলাকার আবুল কালামের পুত্র সজীব (২০), একই এলাকার নায়েব আলীর পুত্র রাকিব মিয়া (২০), ডালিম মিয়ার পুত্র শামিম মিয়া (২১), আব্দুর রউফের পুত্র হাসান আলী (২২) জাহাঙ্গীর আলমের পুত্র মারুফ মিয়া (২৪)।

পুলিশ জানায়, প্রথমে গ্রাহককে ফোনে মোবাইল অপারেটর অথবা মোবাইল ব্যাংকিংয়ের লোক পরিচয়ে কৌশলে ওপিটিসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতো। পরে ওইসব গ্রাহকের একাউন্ট হ্যাক করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা ভাতাসহ বিভিন্ন সরকারি অনুদানের অর্থ হাতিয়ে নিতো হ্যাকার চক্রের সদস্যরা।

আরও পড়ুন : ভোলায় ১৯টি কূপ খনন করা হবে

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, গ্রেফতার করা হ্যাকারদের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা