সংগৃহীত ছবি
সারাদেশ

বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক মো. আজিজ মিয়া (৪৫) নিহত হয়েছেন।

আরও পড়ুন: পুকুরে ডুবে জমজ ভাইয়ের মৃত্যু

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে জেলার শায়েস্তাগঞ্জের নছরতপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজ মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হকদুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, সুনামগঞ্জগামী সাকিন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক মারা যান।

তিনি আরও বলেন, আহত অবস্থায় দিপালী (৩০), রুনা (২০), ইমন (২৫), আলমগীর গাজীসহ (৪১) ৭ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে ট্রাকচালকের মরদেহ ও দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা