সংগৃহীত ছবি
সারাদেশ

নাতির হাতে দাদি খুন

জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় তালায় দাদি সখিনা খাতুনকে (৭০) গলাকেটে হত্যা করেছে মাদকাসক্ত নাতি হানিফ জোয়ার্দার (২৩)। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: ভোলায় ১৯টি কূপ খনন করা হবে

শুক্রবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা গুচ্ছ গ্রামের নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে।

হানিফ জোয়ার্দার উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা গুচ্ছ গ্রামের মশিয়ার রহমান জোয়ার্দারের ছেলে।

স্থানীয়রা খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু জানান, সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাদির সাথে ঝগড়া করে নেশাগ্রস্থ হানিফ জোয়ার্দার। এক পর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে সখিনা খাতুনকে গলাকেটে হত্যা করে।

তালা থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। একই সাথে ঘাতক হানিফ জোয়ার্দারকেও আটক করা হয়েছে। প্রাথমিকভাবে আটক যুবক হত্যার দায় স্বীকার করেছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

সাব-জেলের ঘটনায় থালাপতি সরকারকে তুলোধুনো স্ট্যালিনের

তামিলনাড়ুর থেনি জেলার একটি উপ-কারাগারে ঘটেছে এক নজিরবিহীন ও রোমাঞ্চকর ঘটনা।...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা