সংগৃহীত ছবি
সারাদেশ

চাঁদপুর থেকে লঞ্চ চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি: ঘূর্ণিঝড় ডানার প্রভাবে চাঁদপুর থেকে সকল রুটে নৌ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ।

বৃহস্প্রতিবার (২৪ অক্টোবর) এ তথ্য জানায় বিআইডব্লিউটিএ। এ সময় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকল ধরনের নৌ-যান চলাচল বন্ধ থাকবে বলে জানায় নৌ-যান কর্মকর্তা বশির আলী।

আরও পড়ুন: ১৩ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

তার আগে সকাল থেকে ঢাকা-চাঁদপুর রুটে লঞ্চ চলাচল করলেও নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ-মতলব রুটের যাত্রীবাহী ছোট নৌ-যান চলাচল বন্ধ ছিলো।

এদিকে, ঘূর্ণিঝড় দানার কারণে চাঁদপুর নদী বন্দরে ৩ নম্বর সতর্ক দেখাতে বলা হয়েছে। এই জেলায় সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হলেও দুপুর ১টার পর থেকে ভারী বর্ষণ ও তীব্র বাতাস শুরু হয়।

চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব বলেন, দেশের উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্ক সংকেত রয়েছে। এ সময় ঘূর্ণিঝড় ডানার কারণে ইতোমধ্যে চাঁদপুরে ধমকা হাওয়াসহ থেমে থেমে বৃষ্টি শুরু হচ্ছে। এই বৃষ্টি শুক্রবার বিকেল পর্যন্ত চলমান থাকবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা