সংগৃহীত ছবি
সারাদেশ

অটোরিকশা ছিনতাই করতে চালক খুন

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করতে রিফাত (১৫) নামে এক চালককে খুনের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ট্রাকচাপায় শিশুর মৃত্যু

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার মনকাসাই এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ছিনতাইকারী আপন মিয়াকে আটক করেছে পুলিশ।

নিহত রিফাত কুটি ইউনিয়নের কালা মুড়িয়া গ্রামের মো. আবেদ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রিফাত পড়ালেখার পাশাপাশি তারা বাবার অটোরিকশা চালাতো। গত বুধবার সন্ধ্যায় সে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি। আজ সকালে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে শাহপুর এলাকার একটি গ্যারেজে অটোরিকশাটি দেখতে পান। এ সময় ছিনতাইকারী আপন মিয়া অটোরিকশাটি গ্যারেজ থেকে নিতে এলে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়। পরে পুলিশ ঘাতক আপন মিয়ার দেওয়া তথ্য মতে রিফাতের লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: গাছ চাপায় নিহত ১

ঘাতক আপন মিয়া উপজেলার চন্ডীদ্বার গ্রামের আলমগীর মিয়ার ছেলে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক কবির বলেন, অটোরিকশাটি ছিনতাই করতেই চালককে খুন করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা