সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাক মাদরাসার ভেতরে, আহত ১৪

জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার সদর উপজেলার হাড়িভাঙ্গায় বেপরোয়া ১টি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে মাদরাসার ভেতরে ঢুকে পড়ে দেয়াল ভেঙে ১৪ জন ছাত্র আহত হয়েছে। এরপর সেনাবাহিনীর একটি টিম এসে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোররাতে তা'লিমুল ইনসান কওমি হাফেজিয়া মাদরাসায় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোররাতে মালামাল বিহীন একটি ট্রাক রংপুর-লালমনিরহাট যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাদরাসার বাউন্ডারিতে ঢুকে পড়ে। এর ফলে মাদরাসার দেয়াল ভেঙে ভেতরে ঘুমন্ত ছাত্রদের শরীরে পড়ে ১৪ জন আহত হয়। এ খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম এসে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।তাদের মধ্যে গুরুতর আহত মুরসালিন (১২), নোমানসহ (১১) মোট ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাদেরকে রংপুর এবং লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাড়িভাঙ্গা তা'লিমুল ইনসান হাফিজিয়া কওমি মাদরাসার প্রধান হাফেজ মো. নুর আলম সিদ্দিক বলেন, এ মহাসড়ক থেকে মাদরাসাটি ৫ ফুট কাছে হওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে সড়ক ভবন কর্তৃপক্ষ মাদরাসার সামনের একটি অংশে গাইড ওয়াল অথবা গার্ডার নির্মাণ করে দিলে ঝুঁকি কমবে। এই বিষয় অনেকবার বলা হয়েছে। কিন্তু এতে কোনো ধরণের ব্যবস্থা নেয়নি।

আরও পড়ুন: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা, নিহত ১

লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এই ঘটনার পরে ট্রাকটির চালক ও সহকারী চালক পলাতক রয়েছে। এই ব্যাপারে লালমনিরহাট সদর থানায় অভিযোগ দেয়নি। তারা অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা