সংগৃহীত ছবি
সারাদেশ

সেনাবাহিনীর হাতে ছাত্রদল নেতা আটক

জেলা প্রতিনিধি: ঝিনাইদহ জেলার শৈলকুপায় পেঁয়াজ ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদা দাবির সময় বাবলু নামের ১ ছাত্রদল নেতাকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (৯ অক্টোবর) রাতে উপজেলার ভাটই বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা

আটককৃত ছাত্রদল নেতা, উপজেলার ভগবাননগর গ্রামের মনছের আলীর ছেলে। ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি।

শৈলকুপা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন শাকিব জানান, বুধবার রাতে ভাটই বাজারের ব্যবসায়ী নারায়ণকে আটকে মারধর করে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন বাবলু। এরপর সেনাবাহিনীর টহল দল সেখানে উপস্থিত হয়ে জিম্মি অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে এবং বাবলুকে আটক করে। এর পরে ব্যবসায়ীকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং বাবলুকে শৈলকুপা থানায় সোপর্দ করে।

আরও পড়ুন: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা, নিহত ১

শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী জানান, এই ঘটনায় আহত নারায়ণের ভাই জয় ঘোষ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করলে সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা