সংগৃহীত ছবি
সারাদেশ

মাগুরায় দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

জেলা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: নিরাপত্তা শঙ্কায় কক্সবাজার সমুদ্র সৈকত

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সব্দালপুর বাজার ও নোহাটা গ্রামের মধ্যে সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর হাফিজার ও উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক দুলাল মোল্যার ছেলে সাব্বির মোল্যার সমর্থিতদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী বলেন, সম্প্রতি সারা দেশে রাজনৈতিক মামলার ধারাবাহিকতায় ঢাকার একটি মামলায় শ্রীপুর উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দুলাল মোল্যার ছেলে সাব্বির মোল্যাকে আসামি করার ঘটনা নিয়ে নোহাটা ও সব্দালপুর গ্রামে দুপক্ষের সমর্থিতদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। তারই সূত্র ধরে গতকাল দুপুরে উভয়পক্ষ বিরোধে জড়িয়ে পড়ে। এ সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করে।

আহতরা হলেন- হাফিজার মোল্যা, মিলন শেখ, শফিকুল ইসলাম, টুটুল শেখ।

শ্রীপুর থানার ওসি (তদন্ত) গৌতম ঠাকুর বলেন, সংঘর্ষের খবর পেয়ে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সেনা সদস্যরা টহল জোরদার করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা