সংগৃহীত ছবি
সারাদেশ

বাহার ও তার মেয়ের ব্যাংক হিসাব জব্দ

জেলা প্রতিনিধি: কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দীন বাহার ও তার মেয়ে সাবেক কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র তাহসীন বাহারের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠান।

আরও পড়ুন: টানা বৃষ্টিতে আবারও বন্যা

নির্দেশনায় বলা হয়েছে, কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দীন বাহার ও তার মেয়ে সাবেক কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র তাহসীনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হলো। এর পাশাপাশি বাহারের স্ত্রী, ৩ সন্তানসহ পরিবারের ৬ সদস্যের ব্যাংক হিসাব স্থগিত থাকবে।

এছাড়াও হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানা ব্যবসায়িক অ্যাকাউন্টে আগামী ৩০ দিন সকল লেনদেন বন্ধ থাকবে। তবে প্রয়োজনে এই লেনদেন স্থগিত করার সময় আরও বাড়ানো হবে।

লেনদেন স্থগিত করার এই নির্দেশের ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলেও জানান বিএফআইইউ।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষার্থীর মৃত্যু

স্থগিত এসকল হিসাবের তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, গ্রাহকের পূর্ণাঙ্গ পরিচিতির (কেওয়াইসি) তথ্য ও লেনদেন বিবরণী ইত্যাদি ২ কার্যদিবসের মধ্যে পাঠাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা