সংগৃহীত ছবি
সারাদেশ

সিলিন্ডার বিস্ফোরণে মা-ছেলে দগ্ধ

জেলা প্রতিনিধি: নরসিংদী জেলায় পলাশে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও ছেলে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: নিরাপত্তা শঙ্কায় কক্সবাজার সমুদ্র সৈকত

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টায় পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আগুনে দগ্ধরা হলেন- সান্তানপাড়া গ্রামের দিপালী রানী ধর (৬০) ও তার ছেলে উত্তম কুমার ধর (৩৮)। দগ্ধদের স্বজনরা উদ্ধার করে প্রথমে ঘোড়াশালের ছলিম উল্লাহ জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের চিকিৎসক মানজারুল ইসলাম বলেন, দগ্ধ মা ও ছেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাদিকুল বারী জানান, ঘরের ভেতরে রান্না করার কক্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় দগ্ধ হয়ে আহত হন মা ও ছেলে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা