সারাদেশ

কালকিনিতে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে ইফতার অনুষ্ঠানে এমপি গোলাপকে ফুলের তোরা দেয়াকে কেন্দ্র করে দুপক্ষের দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে উভয় পক্ষের কমপক্ষে ১০জন কর্মী-সমর্থক আতহ হয়েছেন। আহতেদেরকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

আরও পড়ুন : কৃষি জমিতে পুকুর খননের মহোৎসব

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কালকিনি পৌর আওয়ামী লীগের উদ্যোগে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ৮ শতাধিক মানুষ এতে অংশগ্রহণ করেন। এসময় স্থানীয় এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো নিয়ে কালকিনি উপজেলা ‘মুক্তিযোদ্ধা মঞ্চে’র সভাপতি মুরাদ হোসেনের সাথে ‘মুক্তিযোদ্ধা মঞ্চ’ কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ শাখার সিনিয়র সহসভাপতি এস এম নাদিমের কথা কাটাকাটি হয়। এক পর্যায় দুপক্ষের হাতাহাতি শুরু হয়। এক পর্যায় এ বিষয়টি নিয়ে দু’পক্ষ সংঘষর্ষে জরিয়ে পরেন।

পরে এ ঘটনা নিয়ে রাত ৯টার দিকে পূনরায় উভয় পক্ষের মাঝে দফায়-দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে করে নাদিম, দুলাল, সুমন, মুন্না, ইসমাইল, সরোয়ার, সাইফুল ও হৃদয়সহ উভয় পক্ষের কমপক্ষে ১০জন কর্মী সমর্থক আতহ হয়েছেন। আহতেদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

আরও পড়ুন : টিভি ও অনলাইন মিডিয়ার সঙ্গে সংলাপে ইসি

এদিকে এ সংঘর্ষের ঘটনায় সকালে উভয় পক্ষের মাঝে ফের চড়ম উত্তেজনা সৃষ্টি হয়। তবে ঘটনা পর থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ান করা হয়েছে।

কালকিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন ফকির বলেন, ‘মুক্তিযোদ্ধা মঞ্চের নতুন একটি কমিটি হয়েছে তারা এই ঘটনা ঘটিয়েছে। এখানে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। মুক্তিযোদ্ধা মঞ্চের কলেজ শাখা ও উপজেলা শাখার নেতারা দ্বন্দ্ব করেছে।’

পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল বাসার বলেন, ‘ইফতার অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মঞ্চের উপজেলা শাখা থেকে এমপি মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর প্রস্তুতি নেয়। কিন্তু অপর পক্ষ কলেজ শাখার নেতাদের বিষয়টি জানায়নি। এটা নিয়ে দুপক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া করেছে।’

আরও পড়ুন : মাফিয়াদের করা নির্বাচন প্রত্যাখ্যান করি

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল বলেন, ঘটনার পরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উত্তেজনা বিরাজ করায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা