সংগৃহীত ছবি
সারাদেশ

কুমিল্লায় বন্যার পরিস্থিতি উন্নতি

জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলার বন্যা পরিস্থিতি দিন দিন আরও উন্নতি হয়েছে। কিন্তু বন্যার পানি কমছে অনেকটাই ধীরগতিতে। এর ফলে বানভাসি মানুষের মধ্যে ভোগান্তি রয়েই গেছে। এখনও বিভিন্ন স্থানের অনেকের বাড়িতে পানি রয়েছে। এ সময় অনেকেই পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার কথা জানান। অপরদিকে বন্যার পানি কমতে থাকায় বিধ্বস্ত বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে বানভাসি মানুষরা। তবে এ সকল এলাকা গুলোতে দেখা দিচ্ছে তীব্র খাবার পানির সংকট।

আরও পড়ুন: বাস-মাইক্রোবাসের ধাক্কায় নিহত ৪

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে জেলার গোমতী নদীর বাঁধ ভাঙা অংশে পানি বের হতে দেখা যায়। কিন্তু এই জেলার গোমতী নদীর পানি প্রবাহ স্বাভাবিক রয়েছে।

এছাড়াও প্লাবিত কুমিল্লা জেলার দক্ষিণাঞ্চল লাকসাম, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম উপজেলায় বন্যার পানি কমে এ সকল এলাকার পরিস্থিতি আরও উন্নত হয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসনের হিসেব মতে এই জেলায় ১০ লাখ ৭৮ হাজার মানুষ পানিবন্দি ছিলো। এদিকে ৭২৪টি আশ্রয় কেন্দ্রে ৭৮ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছিল। এ সময় তাদের বেশির ভাগ এখন বাড়িঘরে ফিরে যাচ্ছে।

আরও পড়ুন: সেন্টমার্টিনে নিবন্ধনের সিদ্ধান্ত হয়নি

অন্যদিকে জেলা প্রশাসন থেকে ৩৯ লাখ নগদ টাকা এবং ৮০০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় দেশের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কুমিল্লা জেলায় ১৬০০ টন চাল এবং নগদ ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

মুন্সীগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গা...

দিল্লির বিক্ষোভের মাঝে নতুন ঘোষণা মোদির

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা