সংগৃহীত ছবি
সারাদেশ

মেহেরপুরে আবারও বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি: শুক্রবার ছুটির দিন মেহেরপুর-কুষ্টিয়া ও মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন এই সড়কে চলাচল করা যাত্রীরা। কিন্তু দূরপাল্লার বাস চলাচল করছে।

আরও পড়ুন: বাস-মাইক্রোবাসের ধাক্কায় নিহত ৪

শুক্রবার (৬ সেপ্টেম্বর ) সকালে এই দৃশ্য দেখা যায়। এ সময় গন্তব্যে যাওয়ার জন্য অনেক যাত্রী মেহেরপুর শহরে গিয়ে বিপাকে পড়েন। তবে জরুরি প্রয়োজনে কুষ্টিয়া, চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলায় যাওয়ার জন্য তারা ছোট যানবাহনে যাতায়াত করছে। এর ফলে তাদের ভোগান্তির পাশাপাশি পরিবহন খরচ বেড়েছে।

তার আগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ) বিকেলে কুষ্টিয়ার মিরপুরে সিএনজিচালিত অটোরিকশা চালকদের হামলার প্রতিবাদে মেহেরপুরে লোকাল বাস চলাচল বন্ধ করে দেয় এই এলাকার মোটর শ্রমিক ইউনিয়ন।

আরও পড়ুন: সেন্টমার্টিনে নিবন্ধনের সিদ্ধান্ত হয়নি

ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, কুষ্টিয়া জেলার ভেড়ামারায় অটোরিকশা চালকরা বাস চালককে মারধর করেন। এই ঘটনায় বুধবার মেহেরপুর-কুষ্টিয়া জেলার সকল রুটে সকল প্রকার লোকাল বাস চলাচল বন্ধ ছিল। এর পরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সাথে আলোচনার পর বৃহস্পতিবার সকাল থেকে আবারও বাস চলাচল শুরু হয়। কিন্তু এই দিন বিকেলে মিরপুরে লোকাল বাসের ১ চালকের ওপর হামলা ও বাস ভাঙচুর করেন সিএনজি চালকরা। এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আবারও লোকাল বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা