সংগৃহীত ছবি
সারাদেশ

বহিরাগত-পোশাক শ্রমিকদের সংঘর্ষ

জেলা প্রতিনিধি: সাভার জেলার আশুলিয়ায় বহিরাগতদের সাথে পোশাক শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর ফলে পথচারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় আহতদের উদ্ধার করে আশুলিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। কিন্তু তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: ঝুলন্ত লাশ উদ্ধার

এ সময় শ্রমিকরা বলেন, আশুলিয়ার পোশাক কারখানাগুলো সাধারণ ছুটিতে বন্ধ থাকায় কারখানার সামনে অবস্থান নেয় তারা। এই সময় বহিরাগত কিছু মানুষ লাঠিসোঁটা নিয়ে পোশাক শ্রমিকদের ওপর হামলা করেন। এর ফলে তাদের সাথে পোশাক শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে।

আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের চিকিৎসক ডা. মিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার লাঠিসোঁটার আঘাত পেয়ে হাসপাতালে ৩০ জন ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। এদিকে তাদের মধ্যে কয়েকজন ভর্তি রয়েছেন।

আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম জানান, বৃহস্পতিবার সকালে বেশিরভাগ কারখানায় উৎপাদনকাজ শুরু হয়। কিন্তু নিশ্চিন্তপুরে কয়েকটি পোশাক কারখানা ছুটি দিয়েছে। নরসিংহপুরে ১টি পোশাক কারখানায় নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছিল। এর পরে তা ঠিক হয়ে গেছে।

আরও পড়ুন: সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

কিন্তু কতগুলো পোশাক কারখানা এখনও বন্ধ রয়েছে জানতে চাইলে তিনি জানান, এখনো নির্দিষ্ট করে এটি বলা সম্ভব নয়। কিন্তু অনেকগুলো পোশাক কারখানা আবার বিক্ষোভের কারণে বন্ধ রয়েছে। সেই সাথে শ্রমিক বিক্ষোভের ঘটনায় আজকে ২ জনকে আটক করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা