সংগৃহীত ছবি
সারাদেশ

বাস-মাইক্রোবাসের ধাক্কায় নিহত ৪

জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে একটি বাসের ধাক্কায় মাইক্রোবাসে থাকা ৪ যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতদের মধ্যে ১ নারী ও ৬ বছরের ১ শিশু ও ২ জন পুরুষ রয়েছেন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানাকরা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় তাৎক্ষণিকভাবে নিহতদের কোন নাম-পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন: সেন্টমার্টিনে নিবন্ধনের সিদ্ধান্ত হয়নি

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইচ উদ্দিন বলেন, শুক্রবার ভোর ৬টায় ঢাকামুখী লেনে ১টি বিকল পিকআপভ্যান দাঁড়িয়ে ছিলো। এ সময় ১টি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ঐ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়।

এরপর একই দিক থেকে আসা স্টারলাইন পরিবহনের ১টি বাস ঐ মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এর ফলে ঘটনাস্থলেই ১ শিশুসহ ৪ জনের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২জন। এর পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা