সংগৃহীত ছবি
সারাদেশ

গাইবান্ধায় ‍দুর্ঘটনায় শ্বশুর-জামাই নিহত

জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কের লেন পরিবর্তনের সময় ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী জাহিদুল ইসলাম ও তার মেয়ের জামাই শামীম মণ্ডল নিহত হয়েছেন।

আরও পড়ুন: হুক ছিঁড়ে ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বকচর এলাকার ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম (৪০) উপজেলার গোবিন্দনগর গ্রামের রমজান আলীর ছেলে। এছাড়া, তার জামাই শামীম মণ্ডলের (২৫) বাড়ি পার্শ্ববর্তী কোমরপুর গ্রামে।

স্থানীয়রা বলেন, রাতে জাহিদুল ইসলাম তার মেয়ের জামাই শামীমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বগুড়া থেকে গোবিন্দগঞ্জে আসছিলেন। পথে বকচর এলাকায় পৌঁছালে মহাসড়কের লেন পরিবর্তনের সময় হঠাৎ করে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারায়। এতে মোটরসাইকেলসহ দুজনেই মহাসড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর হন।

আরও পড়ুন: বজ্রপাতে কৃষকের মৃত্যু

ফায়ার সার্ভিসকে অবহিত করলে তাদের একটি টিম আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা