সংগৃহীত ছবি
সারাদেশ

গলিতে ব্যবসায়ীর লাশ

জেলা প্রতিনিধি: যশোর জেলা শহরের মুজিব সড়কে মডেল মসজিদের পাশের ১ গলি থেকে আকিকুল ইসলাম (৫০) নামে ১ ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ জুলাই) ভোর রাতে গলিতে পড়ে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের প্রতি আহ্বান

নিহত ব্যক্তি, যশোর জেলার ঝিকরগাছা উপজেলার পায়রা গ্রামের মতিয়ার রহমানের ছেলে। নিহতের ২ মেয়ে এবং ১টি ছেলে সন্তান রয়েছে।

নিহতের ভাই তরিকুল ইসলাম জানান, নিহত আকিকুলের ঝিকরগাছা বাসস্ট্যান্ডে ১টি ফলের দোকান আছে। মঙ্গলবার (৯ জুলাই) রাত ৯টার পরে তিনি ঝিকরগাছা এলাকায় ছিলেন। এরপর ভোর রাতে খবর পাই যে, তার ভাইকে কেউ হত্যা করেছে। এর পরে লাশ উদ্ধার করে পুলিশ যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন: ১১ অঞ্চলে ঝড়ের আভাস

তিনি আরও জানান, এ সময় পুলিশের কাছে জানতে পেরেছি যে, ১জন নারী মোবাইল ফোনে তাকে ডেকে আনে। এর পরে বালির মধ্যে মুখ চেপে তার ভাইকে হত্যা করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বুধবার রাতেই লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এই হত্যা এবং কারা তাকে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি। এই ঘটনার তদন্তে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

মায়ের দুধ: শিশুর পূর্ণাঙ্গ পুষ্টির উৎস

বিশ্বজুড়ে আজ ১ আগস্ট পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ দ...

রাকিব হত্যা মামলায় হাসিনাসহ ৫০ জন অভিযুক্ত

রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত রাকিব হোসেনকে কে...

রোহিঙ্গা ক্যাম্পে আবারও বাড়ছে সহিংসতা

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে আবারও অস্থির পরি...

বাবা বিজয় ও স্টেথামকে হলিউড সিনেমায় চান ছেলে সঞ্জয়

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে নিয়ে ব...

ঢাকায় বিস্ফোরক আতঙ্কে কড়া নিরাপত্তা

রাজধানী ঢাকা ও আশুলিয়ায় কয়েক দিনের ব্যবধানে একাধিক সন্দেহজনক বস্তু এবং বিস্ফো...

কিশোরগঞ্জে কারখানায় অবৈধ গ্যাস সংযোগের চেষ্টার অভিযোগ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কাজীরচর গ্রামে আড়িয়াল খাঁ নদীর তলদেশ দিয়ে যাওয়া ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা