সংগৃহীত ছবি
সারাদেশ

কেশবপুরে ইউএনওয়ের ব্যতিক্রমধর্মী পদক্ষেপ 

আব্দুর রাজ্জাক সরদার, কেশবপুর প্রতিনিধি: যশোর জেলার কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেনের এক ব্যতিক্রমধর্মী পদক্ষেপ কে স্বাগত জানিয়েছেন কেশবপুরের সুধী সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ৪

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন এক বিবৃতিতে ও জনসচেতনতামূলক মাইকিং করে জানান, কেশবপুর উপজেলায় মাদকাসক্ত, মোবাইল আসক্ত এবং মোবাইলে জুয়া খেলা, চায়ের দোকানে ক্যারামসহ জুয়া খেলার হার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পেয়েছে। সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে। উঠতি বয়সী যুব শ্রেণী বেপরোয়া গতিতে মটর বাইক চালাচ্ছে। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যাচ্ছে। এতদ বিষয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত আছে। কেশবপুর উপজেলায় মাদকসেবীদের মাদক পরিহার, নির্ধারিত গতিসীমায় মোটর বাইক চালানো এবং মোবাইলে জুয়া খেলা থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হলো। সকল অভিভাবকদের সচেতন হওয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথ্যায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: যুবলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে কেশবপুর পৌরবাড়ী মালিক সমিতির সভাপতি মোঃ আশরাফুজ্জামান বলেন, কেশবপুরে মাদকসেবি ও মাদকবিক্রেতাসহ জুয়াড়িদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি এবং উপরোক্ত বিষয়ে কেশবপুর উপজেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মোঃ তুহিন হোসেনের কেশবপুরে সড়ক দুর্ঘটনার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সভাপতি মোঃ হারুনার রশীদ বুলবুল উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন কে স্বাগত জানানোর পাশাপাশি সব ধরনের সহযোগিতা করবেন বলে তিনি জানান।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা