সংগৃহীত ছবি
সারাদেশ

কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬

জেলা প্রতিনিধি: নরসিংদীর বেলাবোতে বিটুমিন তেল উৎপাদনকারী একটি কারখানায় বিস্ফোরণে ৬ জন দগ্ধ হয়েছেন এবং এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

শুক্রবার (৫ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার দুলালকান্দি এলাকায় চায়না ইন্টান্যাশনাল ট্রেডিং কোম্পানি লিমিটেডের কারখানাটিতে বিস্ফোরণ হয়। রাত ১১টার দিকে বিষয়টি জানাজানি হয়। ঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে গেলেও তাদের কারখানার ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

আরও পড়ুন: কাভার্ডভ্যান চাপায় ভাই-বোন নিহত

কারখানার কর্মকর্তা সাজ্জাত হোসেন সৌরভ বলেন, এই কারখাতাটিতে বিটুমিন তৈরি করা হয়। গতকাল কারখানার বয়লার থেকে এক জাতীয় পাউডার বের করা হয়। আশঙ্কা করা হচ্ছে, পাউডার ধার্য পদার্থ ছিল। কারখানাটিতে ভারী মেশিনারিজ সরানোর জন্য শুক্রবার বিকেলে একটি ক্রেন বসানো হচ্ছিল। এ জন্য ওয়েলডিং মেশিন দিয়ে কাজ করা হয়। সেসময় আগুনের ফুলকি থেকে বয়লারে আগুন লাগে। বয়লারের সমনে থাকা ৬ জন শ্রমিক দগ্ধ হন। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মাসুদ নামে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। তার দুই হাত পিঠ ও পেটের অংশ পুড়ে গেছে। বাকিরা অনেকটাই ভালো।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, দুলালকান্দি এলাকায় চায়না ইন্টান্যাশনাল ট্রেড্রিং কোম্পানি লিমিটেড নামে একটি কারখানায় বিস্ফোরণ হয়। ঘটনার পরপরই কর্তৃপক্ষ নিজ উদ্যেগে দগ্ধদের ঢাকায় নিয়ে যায়। রাতে আমরা বিষয়টি জানেতে পেরেছি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা