সংগৃহীত ছবি
সারাদেশ

বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি : ফরিদপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ৮ জন যাত্রী।

আরও পড়ুন : আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

শুক্রবার (৫ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের যদুররিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত সবাই ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। তবে বিকেল ৪টা পর্যন্তও পিকআপের চালকের আসনে মারা যাওয়া ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় চালক ও হেলপারের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন : কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ফরিদপুর থেকে ঢাকার দিকে ছেড়ে যায় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটি ঘটনাস্থলে পৌঁছে অন্য একটি গাড়িকে ওভারটেকিং করতে গিয়ে ভাঙ্গা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপটি নিয়ে বাসটি সড়কের ডানপাশে খাদের কিনারে চলে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পিকআপের হেলপারকে ছিটকে রাস্তায় পরে থাকতে দেখে হাইওয়ে পুলিশকে জানান।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী জানান, বাসের ধাক্কায় পিকআপের হেলপার রাস্তায় ছিটকে পড়ে এবং চালক তার আসনে চাপা পড়ে নিহত হন। বিকেল ৪টা পর্যন্তও চালককে তার আসন থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা তাকে উদ্ধারের চেষ্টা করছি।

আরও পড়ুন : রাজধানীতে গৃহবধুর লাশ উদ্ধার

তিনি আরও জানান, এ ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। পিকআপ ও বাস উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে রাখা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা