সংগৃহীত
সারাদেশ

পুকুরে মিলল বৃদ্ধের লাশ

জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় নিখোঁজের ১ দিন পরে পুকুর থেকে বৃদ্ধ আফাজ উদ্দিনের (৫৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ জুন) সকালে গোড়োল গ্রামের ১টি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: কৃষককে পিটিয়ে হত্যা

মৃত বৃদ্ধ, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার গোড়োল গ্রামের মৃত আবুর উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মৃত আফাজ উদ্দিনের ১টি হাত অচল ছিল। শুক্রবার দুপুরে নিজের পালন করা ১টি ছাগল খুঁজতে বাড়ির পাশের ১টি পুকুর পাড়ে গিয়ে নিখোঁজ হয় তিনি। শনিবার সকালে ঐ পুকুরে তার লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এরপর পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করে দেয়। এর পরে স্থানীয়দের ধারণা পা পিছলে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে।

আরও পড়ুন: কুড়িগ্রামে আগুনে পুড়ল ১৭ ঘর

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা