সংগৃহীত ছবি
সারাদেশ

কুড়িগ্রামে আগুনে পুড়ল ১৭ ঘর

জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলায় আগুনে ১৭টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন: পুকুর পাড়ে মিলল বৃদ্ধার লাশ

শুক্রবার (২৮ জুন) দিবাগত মধ্যরাতে জেলা শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহরের পুরাতন পোস্ট অফিস পাড়া এলাকায় শাহাজাহান মিয়ার ঘরে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তেই পাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, কসমেটিকসসহ ব্যবসায়িক মালপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে।

আরও পড়ুন: বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সমিত চক্রবর্তী জানান, আমি ব্যবসায়িক কাজ শেষ করে একটু বাইরে গিয়েছিলাম। পরে এসে দেখি সেচ পাম্পের মোটরটি চলছে না। তাই সেটির সুইস বন্ধ করে দেই। একটু পর সেচ পাম্পের কাছ আগুন লেগে আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনে আমার ৩ টি রুমে থাকা বিভিন্ন মালামাল, নগদ টাকা, ফ্রিজ ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আমরা ৬টি কোম্পানির সঙ্গে ব্যবসা ছিল। সব মালামাল পুড়ে শেষ। শুধু নিজের জীবন নিয়ে বের হয়ে আসছি। এখন আমরা পথে বসে গেলাম।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের খবর পেয়ে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা