সংগৃহীত ছবি
সারাদেশ

বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় বালুবাহী ট্রাকের সঙ্গে এনা পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়েছে। এতে বাসচালক স্বপন হোসেন (৫৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

আরও পড়ুন : সিলেট-সুনামগঞ্জে আবারও বন্যার শঙ্কা

শনিবার (২৯ জুন) সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরও পড়ুন : আট বিভাগেই বৃষ্টির আভাস

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ী ঢালীবাড়ি মোড়ে বালুবোঝাই একটি ট্রাক ইউটার্ন নেওয়ার সময় ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে এনা পরিবহনের চালক স্বপন হোসেন ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় বাসের বেশ কয়জন যাত্রী আহত হয়েছে। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, বালুবোঝাই ট্রাকের সঙ্গে এনা পরিবহনের একটি বাসের সংঘর্ষে বাসের চালক নিহত হয়েছেন। লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাক ও বাস পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা