সংগৃহীত
সারাদেশ

ট্রেনে কাটা পড়লেন আ. লীগ নিহত

জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা সদর দক্ষিণ উপজেলার শিকারপুর এলাকায় সকালে হাঁটতে বের হয়ে ট্রেনে কাটা পড়ে আব্দুল মমিন (৫৭) নামে ১ আ’লীগ নেতা নিহত হয়েছে।

সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৬টায় রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

আরও পড়ুন: বঙ্গবন্ধু সেতুর ঢাকাগামী লেনে যানজট

নিহত ব্যক্তি, সদর দক্ষিণ উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। তিনি উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা এবং সদর দক্ষিণ উপজেলা আ’লীগের সভাপতি গোলাম সারওয়ার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা বলেন, প্রতিদিন সকালে হাঁটতে বের হতেন তিনি। প্রতিদিনের মতো সোমবার ভোরেও রেললাইন দিয়ে হাঁটতে বের হয় তিনি। এই সময় ১টি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

রেললাইনে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। কিন্তু কোন ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।

আরও পড়ুন: পিকআপের ধাক্কায় শিশুসহ নিহত ২

লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার বলেন, বর্তমানে আমি ছুটিতে আছি। কিন্তু আমি এই বিষয়টি শুনেছি।
এর বিস্তারিত ঘটনা খোঁজ নিয়ে জানানো হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা