সংগৃহীত
সারাদেশ

বঙ্গবন্ধু সেতুর ঢাকাগামী লেনে যানজট

জেলা প্রতিনিধি: ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরছে কর্মজীবী মানুষরা। যার ফলে যানবাহনের চাপ বেড়েছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম ঢাকামুখী টোল প্লাজায়। ফলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে ঢাকাগামী লেনে ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: রাশিয়ায় ভয়াবহ হামলায় নিহত,১৫

সোমবার (২৪ জুন) ভোর থেকেই এই তীব্র যানজটের শুরু হয়, যা বেড়ে সেতুর পশ্চিম-ঝাউল উড়াল সেতু পর্যন্ত এসেছে। এরপর দুপুর সাড়ে ১২টার দিকেও যানজট অব্যাহত ছিল।

বগুড়া-ঢাকাগামী একতা পরিবহনের যাত্রী বলেন, বগুড়া থেকে ভোর ৪টায় ঢাকার উদ্দেশে বের হয়ে ঝাউল উড়াল সেতু পর্যন্ত পৌঁছেছি। এ সময় দীর্ঘ ৮ ঘণ্টায় বগুড়া-বঙ্গবন্ধু সেতুই পার হতে পারলাম না।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে ঢাকামুখী গাড়ির চাপ বেড়েছে যার ফলে সেতুর পশ্চিম টোল প্লাজায় একটু সময় লাগছে। এই কারণে সেতুর পশ্চিমে যানজট লেগেছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৫

তিনি আরও জানান, আজ ভোর থেকেই সেতুর পশ্চিম-ঝাউল উড়াল সেতু পর্যন্ত মোট ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। কিন্তু গাড়ির এই চাপ আজ থেকে কমে যাবে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, ভোর থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলার যানবাহন এই দিকে আসতে শুরু করেছে। একই সাথে অতিরিক্ত গাড়ি আসায় এই মহাসড়কে চাপ বেড়েছে। কিন্তু হাটিকুমরুল গোলচত্বরে এখন পর্যন্ত যানজট সৃষ্টি হয়নি।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ঢাকামুখী গাড়ির চাপ অনেকটাই বেড়েছে। এই কারণে সেতুর পশ্চিমে কিছুটা যানজট লেগেছে। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৩৭,৬০০টি যানবাহন চলাচল করেছে। এতে মেট টোল আদায় হয়েছে ২,৯২,৯৪,৫৫০ টাকা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা