সংগৃহীত
সারাদেশ

বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

জেলা প্রতিনিধি : বাগেরহাটে বজ্রপাতে সাইদুর রহমান (২৭) ও সেলিম শেখ (৫৫) নামের ২ কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১ জন।

আরও পড়ুন : সিলেটে পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

বুধবার (১৯ জুন) দুপুরে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের পিসি ডেমা ও হেদায়েতপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সাইদুর রহমান পিসি ডেমার মৃত হক আমিনের ছেলে। অন্যদিকে সেলিম শেখ ডেমা ইউনিয়নের হেদায়েতপুর গ্রামের শেখ কাউসারের ছেলে।

আরও পড়ুন : ঘুমন্ত স্বামী-স্ত্রীকে গলাকেটে হত্যা

এদের মধ্যে সাইদুর রহমান পঞ্চমালা মাঠে গরু চড়াচ্ছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় উজ্জ্বল নামের এক যুবক আহত হন। বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেওয়া হয়েছে। অপরজনের মৃত্যু হয়েছে হেদায়েতপুর মাঠে। তিনিও গরু আনতে মাঠে গিয়েছিলেন।

নিহত সাইদুর রহমানের খালাতো ভাই নাসির উদ্দীন জানান, দুপুরে প্রচুর বৃষ্টি হয়। তা দেখে সে (সাইদুর রহমান) গরু ও মহিষ নিয়ে ঘেরের বাসার দিকে আসছিল। এ অবস্থায় বজ্রপাতে সাইদুর রহমানের মৃত্যু হয় এবং তার সঙ্গে থাকা উজ্জ্বল গুরুতর আহত হয়। এই সময় চারটি গরু ও একটি মহিষও মারা যায়।

আরও পড়ুন : মই থেকে পড়ে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

বাগেরহাট সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, বাগেরহাটের ডেমা ইউনিয়নে বজ্রপাতে সাইদুর রহমান ও সেলিম শেখ নামের দুইজনের মৃত্যু হয়েছে এবং উজ্জ্বল হাওলাদার নামের আরেকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা