সংগৃহিত ছবি
সারাদেশ

সড়ক দুর্ঘটনা, নিহত ১ 

জেলা প্রতিনিধি: সাজেক থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজিব শেখ (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সিলেটে পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

মঙ্গলবার (১৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে দীঘিনালার মাঈনি ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয় রাজিব ও তার বন্ধু।

আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থা আরও আশঙ্কাজনক হলে তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়। খাগড়াছড়ি সদর হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন।

নিহত রাজিব শেখ চট্টগ্রাম জেলার জোরারগঞ্জের খিল মুরারি এলাকার শাহ আলম শেখের ছেলে। তিনি মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে সাজেক বেড়াতে গিয়েছিলেন।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হাসান জানান, রাজীব শেখসহ ৪ পর্যটক সাজেক ভ্রমণ শেষে দুইটি মোটরসাইকেলে খাগড়াছড়িতে ফিরছিলেন। পথে মাইনী বেইলি ব্রিজের ওপর এক আরোহীসহ দুর্ঘটনার শিকার হন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা