সংগৃহীত ছবি
সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

জেলা প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে পৌলি থেকে শল্লা পর্যন্ত দীর্ঘ ১২ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোমবার (১০ জুন) ভোর ৬টার দিকে মহাসড়কের আনালিয়া বাড়ি এলাকায় একটি ট্রাক বিকল হয়ে গেলে এ যানজটের সৃষ্টি হয়।

এ ছাড়াও বৃষ্টির কারণে পণ্যবোঝাই যানবাহনের ধীরগতি ও অতিরিক্ত গাড়ির চাপ যানজটের অন্যতম কারণ বলে জানিয়েছে পুলিশ। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।

আরও পড়ুন : কনস্টেবল কাউসারের রিমান্ডে মঞ্জুর

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, ভোর ৬টার দিকে সড়কের কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা বাসে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকটি বিকল হয়ে যায়। এ দুর্ঘটনা থেকেই যানজটের সৃষ্টি হয়। পরে বিকল হওয়া ট্রাকটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল শুরু হয়। এ ছাড়াও বৃষ্টির কারণে উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা আমসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাকের ধীরগতি ও অতিরিক্ত গাড়ির চাপের কারণে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। পুলিশ সড়কে কাজ করছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচল স্বাভাবিক হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা