সংগৃহীত
সারাদেশ

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি: পিরোজপুর জেলার নেছারাবাদে স্বরূপকাঠী-বরিশাল মহাসড়কে শুভেচ্ছা পরিবহন নামের ১টি যাত্রীবাহী বাসের ধাক্কায় সাকিল (২৫) ও সাইফুল (৩৭) নামের ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আরও পড়ুন: বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

রোববার (৯ জুন) সকালে কুনিয়ারি বেইলি ব্রিজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলো, উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে সাকিল এবং একই গ্রামের ফজলুল করিমের ছেলে সাইফুল।

প্রত্যক্ষদর্শী মো. শহর আলী জানান, নিহত সাকিল ও সাইফুল মোটরসাইকেলে করে বরিশালের দিকে যাচ্ছিলেন। এরপর তারা কুনিয়ারি বেইলি ব্রিজের ওপর উঠলে সামনে থেকে ১টি দ্রুতগামী যাত্রীবাহী বাস সজোরে তাদেরকে ধাক্কা দিয়ে পিষে দেয়। এ সময় বাসটির গতিতে এমন ছিল মনে হয়েছে কেউ পেছন থেকে ধাওয়া দিয়েছে। মূলত বেপরোয়া গতির কারণেই মোটরসাইকেল আরোহী ২ জনের এই মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বাড়ি ভাঙচুরে গ্রেফতার ১

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. শাহারুখ মল্লিক বলেন, হাসপাতালে আনার আগেই ২ জনের মৃত্যু হয়েছে।

নেছারাবাদ থানার পুলিশের উপ-পরিদর্শক এসআই মো. পনির খান বলেন, দুর্ঘটনায় ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। এই বিষয়ে সকল ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা