সংগৃহীত ছবি
সারাদেশ

বাড়ি ভাঙচুরে গ্রেফতার ১

জেলা প্রতিনিধি: সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার নাম ভাঙিয়ে নড়াইল সদর পৌরসভার ধোপাখোলা এলাকায় ১৫ শতক জমি দখল, একতলা ভবন ভাঙচুর এবং গাছ কেটে ফেলার অভিযোগে নড়াইল সদর থানা পুলিশ মোহাম্মদ উল্যা নামে একজনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: ভাঙা ব্রিজ থেকে পড়ে নিহত ১

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, নড়াইল পৌসভার ধোপাখোলা এলাকায় নাছিমা বেগমের সাথে একই এলাকার মোহাম্মদ উল্যার জমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনা নিয়ে আদালতে মামলা চলমান। কিন্তু মোহাম্মদ উল্যাহ কয়েক দিন ধরে তার লোকজন নিয়ে জমিতে থাকা গাছপালা কাটে এবং ঘর-বাড়ি ভাঙচুর করে। এ সময় তারা নিজেদের মাশরাফি বিন মোর্ত্তজা এমপির লোক বলে পরিচয় দেয় এবং জয় বাংলা-জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিতে থাকে ।

শুক্রবার (৭ জুন) রাতে মাশরাফি বিন মোর্ত্তজা এমপির ব্যক্তিগত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, সম্প্রতি নড়াইল পৌরসভার ধোপাখোলা এলাকায় নাসিমা বেগম নামে এক নারীর বাড়ি ভাঙচুর এবং গাছ কাটার ঘটনা ঘটেছে। এ বিষয়টিতে ও অপরাধীদের সঙ্গে মাশরাফি বিন মোর্ত্তজা এমপি কোন প্রকার জড়িত নন। যারা তার নাম ভাঙিয়ে এসব অপকর্ম করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ আমি দিয়েছি।

আরও পড়ুন: সোয়াট ও এটিইউ এর অভিযান

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী জানান, ঘটনাটি গত নভেম্বরের। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে, সে জন্য মোহাম্মদ উল্যাহকে গ্রেপ্তার করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা