সংগৃহীত
সারাদেশ

সোয়াট ও এটিইউ‘র অভিযান

জেলা প্রতিনিধি: নেত্রকোণা জেলা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা একটি বাড়িটিতে এসেছেন পুলিশের বিশেষায়িত টিম এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

আরও পড়ুন: পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত

রোববার (৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে (এটিইউ) ১টি দল ঘটনাস্থলে প্রবেশ করেন।

এরই পাশাপাশি এসেছে ১টি বোম্ব ডিসপোজাল ইউনিট, বিশেষ অস্ত্র ও কৌশল (সোয়াট), সাইবার টিমসহ আরও বেশ কয়েকটি বিশেষ টিম। পুলিশের এই বিশেষ ইউনিটগুলো এখন ওই বাড়িতে তল্লাশি চালাচ্ছে। এই তল্লাশির পর তারা বিস্তারিত জানাবেন বলে তাদের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে।

আরও পড়ুন: বাড়ি ভাঙচুরে গ্রেফতার ১

অপরদিকে গতকাল শনিবার (৮ জুন) ঐ বাড়িটিতে অভিযানের পর রাত ১০টায় পুলিশ জানায় শহরের বনুয়াপাড়া এলাকায় আরেকটি বাড়ি ঘিরে রেখেছেন পুলিশ। রাতে ঐ বাড়িতে গিয়ে দেখা যায় যে, পুলিশের কয়েকজন সদস্য ও ডিবির কয়েকজন সদস্য বাড়িটি নজরদারিতে রেখেছেন।

নেত্রকোণা জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, শনিবার দুপুর থেকে ভাসাপাড়া এলাকার যেই বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে সেইটি তল্লাশির পর শহরের বনুয়াপাড়া এলাকার ঐ বাড়িটিতে তল্লাশি চালানো হবে।

আরও পড়ুন: ঢাকায় অভিযানে গ্রেফতার ২৪

এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার সানোয়ার হোসেন জানান, আমাদের টিম বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে যাচ্ছে। এই তল্লাশির শেষ হওয়ার পর বিস্তারিত সকল তথ্য জানানো হবে। কিন্তু প্রাথমিক অভিযানে আমরা ঐ বাড়িতে বিস্ফোরক থাকার আলামত পেয়েছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা