সংগৃহীত
সারাদেশ

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় শ্বশুরবাড়ি থেকে ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ আমেনা খাতুনের (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী শাকিব মৃধাকে (২২) আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: সোয়াট ও এটিইউ‘র অভিযান

রোববার (৯ জুন) রাত ৩ টায় নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার অভিযোগে জানান, আমেনার শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে তাকে হত্যা করে দড়ি দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। তা না হলে ৭ মাসের গর্ভবতী কোনো মা আত্মহত্যা করতে পারে না। এই মৃত্যুর ঘটনায় জড়িত স্বামী শাকিব ও তার পরিবারের লোকজনের বিচার চান নিহতের পরিবার।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক তথ্যে জানা যায়, মোশারফ মৃধার ছেলে সাকিব মৃধার সাথে একই উপজেলায় ধুলাসার ইউনিয়নের পূর্ব ধুলাসার গ্রামের বাসিন্দা নুরু ফরাজী মেয়ে আমেনা খাতুনের ২ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় তাদের।

আরও পড়ুন: বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, মৃত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই জানা যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা