সংগৃহীত ছবি
সারাদেশ

উচ্চশব্দ নিয়ে সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় ভোররাতে বাইকের উচ্চশব্দ নিয়ে সংঘর্ষে মো. মনিরুজ্জামান রাফি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন এবং একই ঘটনায় আহত হয়েছেন রায়হান নামে একজন।

আরও পড়ুন: ফেনীতে বজ্রপাতে নিহত ১

শনিবার (৮ জুন) দিবাগত রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাফি নগরের মধ্যম হালিশহর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ বলেন, উচ্চশব্দ করে বাইক চালানোকে কেন্দ্র করে প্রথমে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে বিষয়টি সমাধানও হয়ে যায়। তবে কিছুক্ষণ পর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা শুরু করলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাফি মারা যান।

আরও পড়ুন: ইউপিডিএফ সমর্থককে গুলি করে হত্যা

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম জানান, সি-বিচে বাইকের সাইলেন্সার পাইপের উচ্চশব্দ নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে থানায় আনা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগ সাপেক্ষে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা