ছবি: সংগৃহীত
সারাদেশ

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কোস্টগার্ড

ভোলা প্রতিনিধি: ভোলায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। এছাড়া ক্ষতিগ্রস্তদের আশ্রয় ও চিকিৎসাসেবাও দিয়েছে কোস্টগার্ড।

আরও পড়ুন: বজ্রসহ বৃষ্টির আভাস

বৃহস্পতিবার (৩০ মে) সকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাদেশ কোস্টগার্ড তার দায়িত্বপূর্ণ উপকূল ও চরাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের সহায়তায় সবসময় পাশে থাকে।

সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমালের পূর্বাভাসের সাথে সাথেই বাংলাদেশ কোস্টগার্ড সকল উপকূল এলাকায় সাধারণ জনগণ, মৎস্যজীবী ও জলযানসমূহকে সতর্ক করা, প্রচারণা ও লিফলেট বিতরণ, জেলেদের সমুদ্রে গমনে নিরুৎসাহিত করার পাশাপাশি সকলকে আশ্রয়কেন্দ্রে গমনের জন্য অনুপ্রাণিত করেছে।

আরও পড়ুন: কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত হরিণ

গত ২৫ মে থেকে কোস্টগার্ডের সকল স্টেশন ও আউটপোস্টগুলো উপকূলীয় এলাকার বিপদগ্রস্ত শিশু, বৃদ্ধ, মহিলাসহ শত শত পরিবারকে আশ্রয় ও খাবারের পাশাপাশি চিকিৎসাসেবা প্রদান করেছে।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় রেমাল শেষে উপকূলীয় ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তায় পুনরায় ৩ দিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

এ কর্মসূচির আওতায় কোস্টগার্ড ত্রাণ হিসেবে বিভিন্ন খাদ্য সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করছে। পাশাপাশি বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘ ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত নারী, শিশু ও বয়স্কদের মাঝে বস্ত্র সামগ্রী এবং ক্ষতিগ্রস্তদের বাড়ি নির্মাণের জন্য বিপুল পরিমাণ ঢেউটিন প্রদান করছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা