সংগৃহীত
সারাদেশ

বিদ্যুতের পিলার থেকে পড়ে লাইনম্যান নিহত

উপজেলা প্রতিনিধি: পটুয়াখালী জেলার কলাপাড়ায উপজেলায় বৈদ্যুতিক লাইন মেরামত করার সময় পিলার থেকে পা পিছলে লিটন বিশ্বাস (৩০) নামের ১ লাইনম্যানের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ মে) সন্ধ্যায় লতাচাপলী ইউনিয়নের আলীপুর থ্রি পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের

নিহত ব্যক্তি, বরিশালের বাকেরগঞ্জের কালেরকাঠি এলাকার তারকেশ্বর বিশ্বাসের ছেলে। তিনি পটুয়াখালীতে লাইনম্যান গ্রেড-১ কুয়াকাটা জোনাল অফিসে কর্মরত ছিলেন।

কুয়াকাটা জোনাল অফিসের এজিএম মো. মোতাহার বলেন, বুধবার বিকেলে বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যুতের লাইন মেরামতের কাজ করছিলেন তিনি। এরপর কাজ করার জন্য পিলার বেয়ে প্রায় (২০-২২) ফুট উপরে উঠতে হয় তাকে। এ সময় পিলারের সাথে নিজেকে বেল্ট দিয়ে বাঁধতে গিয়ে পা ফসকে মাটিতে পড়ে যান লিটন।

আরও পড়ুন: সৌদি পৌঁছেছেন ৪৯,৬৭৪ হজযাত্রী

এর পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করেন। পরে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক চিকিৎসা দিলেও, রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরবর্তী সময়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা