সংগৃহীত ছবি
সারাদেশ

সেপটিক ট্যাংকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি: লালমনিরহাটে সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া ছাগল বাঁচাতে গিয়ে নুর আমিন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার ভগ্নিপতি জাহেদুল ইসলাম (৩৫) গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন: খাগড়াছড়ি-রাঙামাটিতে সড়ক অবরোধ

মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার বড়খাতা ইউনিয়নের পুর্বসারডুবীর ৮নং ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, নিজ বাড়িতে নিমার্ণাধীন সেপটিক ট্যাংকে একটি ছাগল পড়ে যায়। সেই ছাগলটি উদ্ধারে জন্য নুর আমিন ওই সেপটিক ট্যাংকে মই দিয়ে নেমে ছাগলটিকে উদ্ধারের চেষ্টা করে। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেললে তার ভগ্নিপতি জাহেদুল ইসলাম তাকে উদ্ধারে জন্য নামার চেষ্টা করলে তিনিও আটকে যায়। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সাভির্স টিম গিয়ে তাদের উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নুর আমিনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সায়েদ মোহাম্মদ ইমরান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেফটি ট্যাংক থেকে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। অপরজনকে আহত অবস্থায় রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিষয়টি বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবগত করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দিলে তা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা