সংগৃহীত ছবি
সারাদেশ

খাগড়াছড়ি-রাঙামাটিতে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি: ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ইউপিডিএফ খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে।

আরও পড়ুন: ভালুকায় তিন রাস্তার উদ্ধোধন

বুধবার (১৫ মে) সকাল ৬টা থেকে অবরোধ শুরু হওয়ার ঘোষণা থাকলেও ভোর হওয়ার আগ থেকেই জেলার বিভিন্ন সড়কে শুরু হয় পিকেটিং।

দুই জেলায় আধাবেলার অবরোধে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা নৈশ কোচের যাত্রীরা। রাত সাড়ে তিনটার পর থেকে জেলার রামগড় পেরিয়ে যৌথ খামার এলাকায় গাড়িগুলো আসলে নিরাপত্তার কথা বলে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঐ এলাকাতেই গাড়িগুলো অবস্থান করছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে গাড়ি চালকসহ কয়েক শ যাত্রী।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

খাগড়াছড়ি জেলা সদরসহ প্রতিটি উপজেলাতে র সমর্থনে সড়কে পিকেটাররা অবস্থান নিয়েছে। জেলায় অন্তত বিশটির বেশি স্থানে সড়কে গাছের গুড়ি ফেলে আগুন জ্বালানো হয়েছে।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর হাসান বলেন, অবরোধে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলোকে স্কট দিয়ে খাগড়াছড়ি নিয়ে আসা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা