সংগৃহীত ছবি
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি : শরীয়তপুরে টিনের একটি ঘর মেরামতের জন্য চালা সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বড়াইগ্রামে ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন

মঙ্গলবার (১৪ মে) দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের মোল্লা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রানা মৃধা (১৭) ওই এলাকার দেলোয়ার হোসেন মৃধার ছেলে।

আরও পড়ুন : খাগড়াছড়িতে চোলাই মদসহ নারী আটক

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মোল্লা কান্দি গ্রামের দেলোয়ার মৃধার বসতঘর নতুন করে মেরামতের কাজ চলছিল। এ সময় ঘরের একটি টিনের চালা সরাতে সাহায্য করছিল রানা মৃধাসহ বেশ কয়েকজন। তখন টিনের চালাটি অসতর্কতা বসত বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসলে বিদ্যুতায়িত হয়ে পড়ে রানা মৃধা। পরে তাকে দ্রুত উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী আবুল ভূঁইয়া জানান, আমরা হাতে হাতে অনেকে মিলে দেলোয়ার ভাইয়ের টিনের চালা সরিয়ে নিচ্ছিলাম। হঠাৎ করে দেখি রানা মাটিতে পড়ে আছে। তখন উপরে তাকিয়ে দেখি চালাটি বিদ্যুতের তারের সঙ্গে লেগে ছিল। পরে সবাই রানাকে হাসপাতালে নিয়ে যাই। এরপর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ভালুকায় তিন রাস্তার উদ্ধোধন

জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা