সংগৃহীত ছবি
সারাদেশ

গোসলে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

জেলা প্রতিনিধি : নড়াইলের চিত্রা নদীতে গোসলে নেমে নিখোঁজ রায়হান শিকদার (১৮) নামে এক মাদরাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যুৃ

শনিবার (১১ মে) রাত ১১টার দিকে চিত্রা নদীর দলজিতপুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিখোঁজ রায়হান শিকদার একই উপজেলার নাকশী গ্রামের সাইফুল শিকদারের ছেলে। সে নড়াইল পৌরসভার দুর্গাপুরের উসমান বিন আফফান (রা.) মাদরাসায় কওমি বিভাগে পড়াশোনা করতো।

আরও পড়ুন : সরিষাবাড়ীতে গুলিসহ পিস্তল উদ্ধার

বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মাসুদ রানা। শনিবার (১১ মে) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ধোন্দায় এ দুর্ঘটনা ঘটে।

রাহানের মামা মামুন বলেন, শনিবার দুপুরের দিকে মাদরাসা থেকে মামাবাড়ি ধোন্দায় বেড়াতে এসেছিল রায়হান। খেলাধুলা পছন্দ করায় মামাবাড়ি এসেই একটি মাঠে স্থানীয়দের সঙ্গে ফুটবল খেলতে নামে। খেলা শেষে তাদের সঙ্গে পার্শ্ববর্তী চিত্রা নদীতে গোসল করতে নামে রায়হান। তবে সে ভালো সাঁতার জানতো না। সে একটি কলাগাছের অংশ বুকে নিয়ে ভেসে ভেসে গোসল করছিল। হঠাৎ তার সঙ্গীরা দেখে রায়হান তাদের আশপাশে নেই। এরপর অনেক খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মেলেনি। পরে ফায়ার সার্ভিসকে জানানো হয়।

আরও পড়ুন : ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, খুলনা বিভাগে একটিমাত্র ডুবুরি ইউনিট। তারা বাগেরহাটের রামপালে পশুর নদীতে ছিল। সেখান থেকে রওনা দিয়ে নড়াইলে পৌঁছেই রাতে অভিযান পরিচালনা করে। পরে রাত ১১টার দিকে দলজিৎপুর এলাকার চিত্রা নদী থেকে মরদেহ উদ্ধার করে তারা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা