সংগৃহীত ছবি
সারাদেশ

ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার আসামি ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল ৪ জনের

শুক্রবার (১০ মে) রাতে উপজেলার পৌরসভা সংলগ্ন ভান্ডাব এলাকায় এসএনএস সিএনজি পাম্পের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃত ডাকাতরা হলেন, ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের আব্দুল সালামের ছেলে কাইয়ূম, উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের বর্তা গ্রামের মৃত আলাল মিয়ার ছেলে শান্ত মিয়া এবং উপজেলার বিরুনীয়া ইউনিয়নের পশ্চিমপাড়ার মৃত এলাহী শেখের ছেলে আল আমিন শেখ।

আরও পড়ুন : ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের দাবি

জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে একদল ডাকাত একটি পিকআপ গাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে ভালুকা থানার এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য উপস্থিত হলে ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিকআপ এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে গরু চুরিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা