সংগৃহীত ছবি
সারাদেশ

সরিষাবাড়ীতে গুলিসহ পিস্তল উদ্ধার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

শনিবার (১১ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার বাউসি বাঙালিপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে সরিষাবাড়ী থানা পুলিশ।

এ ঘটনায় রুকন মিয়ার (৩৭) নামে একজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল ৪ জনের

অভিযুক্ত রুকন বাঙালিপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

এব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান জানান, রুকন মিয়া তার ঘরের আলমারির মধ্যে পিস্তল, গুলি ও ম্যাগজিন লুকিয়ে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হলেও রুকনকে আটক করা সম্ভব হয়নি। তাকে ধরতে অভিযান চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা