সংগৃহীত ছবি
সারাদেশ

বাস-মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি: নরসিংদী জেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও যাত্রীসহ ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩ যাত্রী।

শনিবার (১১ মে) ভোরে পাঁচদোনার ড্রিম হলিডে পার্কের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: দিনাজপুরে লরিচাপায় নিহত ২

নিহতরা হলেন, মাইক্রোবাসচালক সালাম (৪৩) ও যাত্রী পিয়াল (২৬)। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন, ঢাকার মহাখালি এলাকার আফতাব উদ্দিনের ছেলে আকিব(২৬), সিলেট হবিগঞ্জ এলাকার খোরশেদ আলমের ছেলে সাকিব (২৬) ও চট্রগ্রাম পাথর ঘাটা এলাকার অনুপের ছেলে অমিত (২৭)। তারা প্রত্যেকেই মাইক্রোবাসের যাত্রী।

আরও পড়ুন: ময়লার ঝুড়িতে মিলল সোনার বার

পুলিশ ও স্থানীয়রা বলেন, আজ ভোরে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ভোর ৫টার দিকে নরসিংদীর চৈতাব এলাকার ড্রিম হলিডে পার্কের সামনে পৌঁছালে হানিফ পরিবহনের এটি বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসেরচালক সালাম ও পিয়াল নামের এক যাত্রী নিহত হন। এ সময় আহত হয় মাইক্রোবাসে থাকা অপর ৩ যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি চলে যায়। দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটি পালিয়ে যাওয়ার সময় ভুলতা থেকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।

আরও পড়ুন: চোরাই ইজিবাইকসহ গ্রেফতার ২

হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা