সংগৃহীত ছবি
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি: বাগেরহাট জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির মাল (২৫) নামের ১ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই সময় আহত হযেছেন আরও ২ জন শ্রমিক।

শুক্রবার (১০ মে) বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: সকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি

নিহতরা হলেন, মোরেলগঞ্জ উপজেলার হরতকি তলার সেলিম মালের ছেলে সাব্বির মাল। আহত ব্যক্তিরা হলেন, ঐ গ্রামের ইলিয়াস হাওলাদালের ছেলে রবিন হাওলাদার (২২) ও আল আমিনের ছেলে আরমান (২৫)। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নির্মাণ শ্রমিকরা জানান, সাব্বির, রবিনসহ ৫ থেকে ৬ জন শ্রমিক পিলারের বেজে রডের তৈরি খাঁচা বসানোর সময় অসাবধনতা বসত খাঁচাটি নিয়ে পড়ে যায়। এ সময় ওয়েল্ডিংয়ের বিদ্যুতের তারে রডে জড়িয়ে ৩ জন আহত হয়। এরপর তাদের উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সাব্বির মালকে মৃত ঘোষণা করেন। এর পরে আহত ২ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আরও পড়ুন: টঙ্গী যাচ্ছে মেট্রোরেল, বঞ্চিত আশুলিয়াবাসী

বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, বিদ্যুতায়িত হয়ে ১ জন মারা যায়। নিহতের লাশ সুরতহাল করা হয়েছে। এ সময় পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা