সংগৃহীত ছবি
সারাদেশ

বাগেরহাটে ট্রাকচাপায় নিহত ৩

জেলা প্রতিনিধি: বাগেরহাটে ট্রাকচাপায় ইঞ্জিনচালিত ভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছেন।

আরও পড়ুন: পরিত্যক্ত বস্তায় মিলল বিদেশি মদ

শুক্রবার (২৭ এপ্রিল) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে মোংলা-খুলনা মহাসড়কের মোংলাগামী একটি ট্রাক পিছন দিক থেকে ভ্যানটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই সাইদ মোড়ল (৪৫) নামের এক যাত্রীর মৃত্যু হয়। আহত হন চালকসহ ৪ জন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সিলেটে স্বস্তির বৃষ্টি

নিহতরা হলেন- রামপাল উপজেলার ঝনঝনিয়া এলাকার রেজ্জাক মোড়লের ছেলে সাঈদ মোড়ল, একই এলাকার এখলাস মোড়লের ছেলে আজাদ মোড়ল এবং গাববুনিয়া কুমলাই এলাকার মকবুল মল্লিকের ছেলে মোহাম্মদ মনি মল্লিক। আহত ও নিহতরা সবাই ভ্যানের যাত্রী ছিলেন।

পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোহাম্মদ বাবুল আক্তার বলেন, ট্রাকটিকে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ জব্দ করেছে। নিহতদের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা