সংগৃহীত ছবি
সারাদেশ

পরিত্যক্ত বস্তায় মিলল বিদেশি মদ

জেলা প্রতিনিধি: নোয়াখালীতে একটি পুকুরের পাশে পড়ে থাকা বস্তা থেকে ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: পঞ্চগড়ে দুই শিশুর মৃত্যু

শুক্রবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কানকিরহাট টু বীরকোটের রাস্তার পাশের পুকুর থেকে এসব মদ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কেশারপাড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বীরকোট গ্রামের কানকিরহাট টু বীরকোট পাকা রাস্তার পাশে পুকুরের কাছে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা পড়েছিল। পরে পুলিশ ওই বস্তাটি উদ্ধার করে। বস্তাটি খুলে চারটি কার্টুনে ২৪টি বিদেশি মদের বোতল দেখতে পায়। পরে এসব বোতল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন: সিলেটে স্বস্তির বৃষ্টি

সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে ঘটনাস্থলের আশপাশের এলাকায় অভিযান অব্যাহত আছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা